সকালে খালি পেটে পানি পানের কিছু উপকারিতা

সকালে খালি পেটে পানি পানের কিছু উপকারিতা

সকালে খালি পেটে পানি পানের কিছু উপকারিতা

পানির অপর নাম জীবন। কিন্তু আমরা প্রায় পানির এ তাৎপর্যের কথা ভুলে যায়। মাঝে মাঝেই আমরা ঠিক মত পানি পান করি না। পানি পানে যারা অনিয়মিত তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবার সঙ্গে সঙ্গে দেহে দেখা দেয় বিভিন্ন বিক্রিয়া। তাই প্রতিদিন পরিমিত পরিমাণে পানি পান করা খুবই জরুরি। তবে সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে এক গ্লাস পানি পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকার
এ অভ্যাসটি যদি রপ্ত করা যায় তবে অনেক ধরনের রোগ থেকে শরীরকে মুক্ত রাখা যায়। আর এজন্যই দিনের শুরুর এই এক গ্লাস পানিকে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ‘স্বাস্থ্যকর’, ‘বিশুদ্ধ’, ‘সুন্দর’ ইত্যাদি বিশেষণে বিশেষায়িত করে থাকেন। আসুন জেনে নেই সকালে খালি পেঠে পানি খাওার বিভিন্ন উপকারিতা সম্পর্কে।

১) সকালে পানি পানে শুধু পাকস্থলীই পরিষ্কার হয় না, এটা অনেকগুলো রোগের ঝুঁকি থেকে আমাদের বাঁচতে সহায়তা করে। প্রথমত, এই অভ্যাস মলাশয়কে ঠিকঠাক ও সচল রাখতে সহায়তা করে এবং পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। ভালো হজমশক্তি আপনা থেকেই অনেকগুলো স্বাস্থ্য সমস্যার সমাধানে উপকারে আসে।

২) পর্যাপ্ত পানি পানে শরীরের ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি। শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই পানি। কেননা, পানি নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে। আর ওজন কমিয়ে রাখতেও পানি পান করা পর্যাপ্ত উপকারী।


৩) খালি পেটে পানি খেলে বাওয়েল মুভমেন্ট ভালো হয় এবং সহজে পেট পরিষ্কার হয়।২) সারা রাত ধরে যে রেচন পদার্থগুলো বা টক্সিনগুলো কিডনিতে জমা হয়, সকালে খালি পেটে পানি পান করলে সেই টক্সিনগুলো মলমূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়।

৪) সকালে খালি পেটে পানি খিদে বাড়ায়।

৫) ঘুম থেকে উঠে অনেকের মাথাব্যথা করে। শরীরে পানির মাত্রা কমে যাওয়া মাথাব্যথার অন্যতম কারণ। সারা রাত শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি যায় না। তাই সকালে উঠে যদি খালি পেটে অনেকটা পরিমাণ পানি খাওয়া যায় তবে মাথার যন্ত্রণা দূর হয়।

৬) খালি পেটে পানি খাওয়ার ফলে যেহেতু বাওয়েল মুভমেন্ট ভালো হয় তাই কোলনও পরিষ্কার হয়।

৭) সকালে খালি পেটে পানি খেলে হজমশক্তিও বাড়ে।

৮) যারা ডায়েটের মাধ্যমে ওজন কমাতে চান, তারা অবশ্যই এই অভ্যাসটি বজায় রাখবেন কারণ যত বেশি পানি খাবেন তত হজম ভালো হবে এবং শরীরে বাড়তি ফ্যাট জমবে না।

৯) ঘুমের ক্লান্তি কাটিয়ে শরীরে নতুন এনার্জির সঞ্চার হয়।

১০) শরীর থেকে যত টক্সিন দূর হবে ততই ত্বক উজ্জ্বল হবে। সবচেয়ে বেশি টক্সিন জমে রাতে, ঘুমোনোর সময়ে। তাই নিয়মিত সকালে খালি পেটে পানি খেয়ে শরীর থেকে টক্সিন দূর করলে ত্বক উজ্জ্বল হবে।

১১) খালি পেটে পানি খেলে তা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.