মানসিক রোগ কি এবং মানসিক রোগের কারন ও লক্ষণসমূহ

মানসিক রোগ কি এবং মানসিক রোগের কারন ও লক্ষণসমূহ
মানসিক রোগ কি
Easy Hatbazar
একপ্রকারের ব্যবহারিক বা মানসিক দুর্দশা যা সাধারণ সামাজিক বা সাংস্কৃতিক নীতিমালার অন্তর্ভুক্ত নয়। সময়ের সাথে সাথে বিভিন্ন সমাজ ও সংস্কৃতি, মানসিক সুস্থতার সংজ্ঞা ও গ্রহণযোগ্যতার পরিধি পরিবর্তন করে আসছে। যদিও কিছু সাধারণ গড়মাপ সকল সমাজেই স্বীকৃত।

বর্তমান ধারণা অনুযায়ী, জিন এবং ব্যক্তিগত অভিজ্ঞতার জটিল পারস্পরিক ক্রিয়ার ফলে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ও কর্মক্ষমতার বিপর্যয় ঘটলে মানসিক রোগ দেখা দিতে পারে। অন্যভাষায়, মানসিক রোগের জিনতত্ত্ব ও সম্ভাব্য ফলাফল সেই ব্যক্তির জৈবিক ও পারিপার্শিক পরিকাঠামোর সাথে গভীরভাবে সম্পৃক্ত। মানসিক রোগের কারণগুলি প্রায়ই অস্পষ্ট । তত্ত্বগুলি একটি ক্ষেত্র থেকে ফলাফল অন্তর্ভুক্ত করতে পারে । মানসিক রোগ সাধারণত একজন ব্যক্তির আচরণ, মতানৈক্য, অনুভূতি বা মতানৈক্যের সমন্বয় দ্বারা সংজ্ঞায়িত হয়। এটি মস্তিষ্কের বিশেষ অঞ্চল বা ফাংশনগুলির সাথে যুক্ত হতে পারে, প্রায়ই একটি সামাজিক প্রেক্ষাপটের সাথে তার সংযুক্তি থাকে । মানসিক ব্যাধি মানসিক স্বাস্থ্যের একটি দিক। সাংস্কৃতিক এবং ধর্মীয় বিশ্বাস সেইসাথে সামাজিক নিয়মগুলি মাথায় রেখে এই রোগ নির্ণয় করা উচিত।

মানসিক রোগের কারন :

। প্রচণ্ড পরিমানে পারিবারিক অশান্তি, সামাজিক নিরাপত্তাহীনতা ইত্যাদি কারণে মানসিক           রোগ হতে পারে।

২। ব্যাক্তিগত বিভিন্ন সমস্যার কারণে দুশ্চিন্তা, দ্বিধাদ্বন্দ্ব হতে মানসিক রোগ হতে পারে।

৩। অনেক ক্ষেত্রে বংশগত কারণে মানসিক রোগ হতে পারে।

৪। শারীরিক কারনেও মানসিক রোগ হতে পারে। যেমনঃ
⇒শারীরিক দুর্বলতা,
⇒টাইফয়েট,
⇒সিফলিস,
⇒মাথায় আঘাতজনিত প্রদাহ
⇒অল্প বয়সে পুষ্টিহীনতা
⇒ভিটামিনের অভাব
⇒বিষক্রিয়া
⇒ভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে মানসিক রোগ হতে পারে।

মানসিক রোগের লক্ষনঃ

১। যৌন দুর্বলতাঃবিভিন্ন সময় যৌন দুর্বলতা অনেক অশান্তির কারন হয়। অনেক সময় অনেকেই এই বিষয়ে অনেক ভয়ে থাকে যা সমস্যাকে অনেক জটিল করে তোলে। কুসংস্কার এবং ভুল ধারনা থেকে একসময় মানসিক রোগের সৃষ্টি হতে পারে।

২। অতি উত্তেজনাঃঅতি চঞ্চলতা, প্রলাপ বকা, বিক্ষুব্ধ অথবা আক্রমানত্তক আচরন, জিনিসপত্র ভাংচুর করা ইত্যাদি মানসিক রোগের লক্ষণ।

৩। উদাসীনতাঃহটাত চুপ হয়ে যাওয়া, সময়মত না খাওয়া, একা একা বির বির করে কথা বলা, কোন কারন ছাড়াই নিজে নিজে হাসা ইত্যাদি মানসিক রোগের লক্ষণ হতে পারে।

৪। অশান্তি/অবসাদঃবিষণ্ণতা, কোন কিছু ভাল না লাগা, অস্থিরতা, অনিদ্রা, হাত পা মাথা জ্বালা পড়া করা, নিজেকে অসহায় মনে করা, আত্মহত্যার প্রবনতা থাকা, বুক ধরপাকড় করা, অনেক সময় স্নায়ুবিক দুর্বলতাও থাকতে পারে।

উপরোক্ত লক্ষণগুলো ছাড়াও আরও বেশকিছু লক্ষণ আছে, এজন্য অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরী। মনে রাখবেন অন্যান্ন রোগের মতই মানসিক রোগও একটি রোগ সুচিকিৎসায় এই রোগ পুরো ভাল হতে পারে।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.